০৩ জানুয়ারী, ২০২১ ০৬:২৮ পিএম

দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন ডা. এ এইচ এম এনায়েত

দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন ডা. এ এইচ এম এনায়েত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (৩ ডিসেম্বর)মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ পদে পদোন্নতি প্রদান করা হলো।

ডা. এনায়েতকে ২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে তিনি অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন। ২০১৯ সালে স্বাস্থ্য অধিদপ্তর ভেঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর করা হলে তার প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক। ২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিসটিটিউসনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক